প্রকাশিত: Sat, Apr 15, 2023 12:45 AM
আপডেট: Fri, Sep 11, 2026 9:46 AM

শুরুর দিকে মঙ্গল শোভাযাত্রা প্রতিবাদের আঙ্গিকেই ছিলো

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে: যারা যারা মঙ্গল শোভাযাত্রা মানে কেবল টেপা পুতুল আর পেঁচা মনে করেন তাদের জন্য এই ছবিটি। সোজা কথা মঙ্গল শোভাযাত্রায় দেশের কিসে মঙ্গল হবে তার জন্য স্বাধীনভাবে বলতে পারাও বোঝায়। আমার ছাত্র জীবনে যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হয় তখনও সেটা প্রতিবাদের আঙ্গিকেই ছিল। এরশাদ তখন ক্ষমতায়। এবারের যাত্রায় ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল ও দ্রব্যমূল্যের কথা একটু আধটু এসেছে। মানুষ নির্ভয়ে স্বাধীনচিত্তে বলতে পারলে হয়ত আরো জোরেসোরে আসতো। একটি ঘরানার মানুষ আছে যারা জীবনে আনন্দ করতে জানেনা আবার দেশের অন্যায়ের প্রতিবাদও করতে জানে না।